Kusum Serial: Debolina Ganguly’s Plan Backfires, Ends Up Hurting Her Own Family

কুসুম সিরিয়ালে দেবলিনা গাঙ্গুলি পরিবারের ক্ষতি করার জন্য উঠে পড়ে লেগেছে দেবলীনা গাঙ্গুলী পরিবারের কোম্পানির ক্ষতি করার জন্য ইনভেস্টদের ইনভেস্ট করতে না করেছে। ইনভেস্টদের উল্টাপাল্টা বুঝিয়ে ইন্দ্রানী গাঙ্গুলীর বিরুদ্ধে করে দিয়েছে। কিন্তু ইন্দ্রানী গাঙ্গুলীও অনেক চালাক ব্যক্তি। তিনি ইনভেস্টরদের সামনে দেবলীনা কে ফোন করে কথা বলে আর ইনভেস্টরদের শোনায়। ইন্দ্রানী গাঙ্গুলী ইনভেস্টরদের বলে দেখেন আমি কত করে বুঝালাম দেবলীনা কে,সে আপনাদের ভালোর কথাও বুঝতে চাচ্ছে না। সে আপনাদের লাভের কথা ও চিন্তা করছে না। তোর সোনা এবার আপনারাই ভেবে দেখুন আপনারা কাকে ইনভেস্ট করবেন? এদিকে দেবলীনা নিজে নিজেই বলছে আজকে শুরু হয়ে যাবে ইন্দ্রানী গাঙ্গুলী পরিবারের কালো মেঘের ছায়া, ইন্দ্রানী গাঙ্গুলীর আমলের শেষ হয়ে যাবে শুরু হবে দেবলীনার আমল। তখনই দেবলিনার কাছে ইনভেস্টেরের কল চলে আসে আর বলে আপনার কোম্পানিতে আমি যত ইনভেস্ট করছি সবগুলা উঠিয়ে নিলাম, আমি আপনার সাথে ব্যবসা করব না। আপনি শুধু নিজের স্বার্থ টুকু বোঝেন।

 

তখন দেবলীনা অবাক হয়ে বলে রাতের বেলা ফোন দিয়ে আপনি এসব কি বলেন আপনার কি মাথা খারাপ হয়ে গেছে আপনি সকালে ফোন করবেন আপনার মাথা ঠিক হলে। তখন ইনভেস্টর বলে আমার মাথায় এতদিন খারাপ ছিল এখন ভালো হয়ে গেছে। আমি আমার টাকা পুড়িয়ে ফেলবো তবুও আপনার সাথে ব্যবসা করব না। এসব বলে ইনভেস্টর ফোনটা কেটে দেয়। তারপর আরেক ইনভেস্টর ফোন দিয়ে বলে আমি আমার সকল ইনভেস্ট করা টাকা উঠিয়ে নিব এ বিষয়ে আপনার সাথে আমার আইনজীবী কথা বলবে। আর শুনুন আমাদেরকে ইন্দ্রানী মেম সবকিছু শুনিয়ে দিয়েছে আপনি কোন সাহসে বললেন আমাদের লাভ ক্ষতিতে আপনার কিছু যায় আসে না! আপনি ইন্দ্রানী মীমের ক্ষতি করে আমাদেরও ক্ষতি করেছেন। আপনার সাথে আর কাজ করব না। তখন ইনভেস্টর বলে আমরাও আর আপনার লাভ ক্ষতি দেখবো না দেবলীনা ম্যাডাম।  দেবলীনা বলে আমার লাগবে না  কারো সাহায্য। আমি একাই একশ। তখন দেবলীনা ইন্দ্রানী গানগুলি কে বকতে থাকে আর বলে এরজবাব আমি তোমাকে দিব ইন্দ্রানী গাঙ্গুলি।ইটের জবাব আমি পাটকেল দিয়ে দিব। এদিকে ইন্দ্রানী গাঙ্গুলী ও মনে মনে বলতে থাকে সোজা আঙ্গুলে ঘি না উঠলে আমি আঙ্গুলটা বাঁকা করতে পারি। তুমি মনে হয় এতক্ষণে বুঝে গেছো দেবলীনা।

 

তখনই আয়ুশ এসে তার মাকে কুসুমের কথা বলছে,  মা আমাদেরকে আগে কুসুমকে খুঁজতে হবে। কুসুমকে আমাদের ফিরিয়ে আনা দরকার মা  তখন আয়ুসকে তার মা বলল তুমি চিন্তা করো না আমার উপর বিশ্বাস রাখো আমি কুসুমকে ফিরিয়ে আনব। এরপর ইন্দ্রানী গাঙ্গুলি ইনভেস্টরদের বিদায়  দিচ্ছিল। ইন্দ্রানী গাঙ্গুলীকে বলে গেল ম্যাডাম আমরা আপনার সাথে বিজনেস করতে চাই বিশ্বাস করি আপনার মত দৃঢ় মনের মানুষ তার নিজের ব্যবসা ডুবতে দিবে না যখন যা প্রয়োজন হয় আমাকে বলবেন। ইন্দ্রানী বলল ঠিক আছে। আয়ুষ্মান তাদেরকে এগিয়ে দিতে গেলো। এদিকে আয়ুষ্মান কুসুমের জন্য অনেক চিন্তা করছে আর ভাবছে মা কেন কুসুমকে খুজতে যাচ্ছে না। দেবলীনা সমস্ত রাগ তো কুসুমের উপর মেটাবে। মা কিভাবে এমন চুপ থাকতে পারে। আয়ুষ বলছে যে তাকে এই মুহূর্তে কুসুমকে খুঁজে বের করতে হবে এর মধ্যেই তার ইন্দ্রানি এসে হাজির। ইন্দ্র নিয়ে সেই তার ছেলেকে বলছে তুমি কুসুমের জন্য চিন্তা করছো করো না কিছু হবে না আমি কুসুম মেয়ের সেফটি নিয়ে নিশ্চিত। আয়ুষ্মান তার মাকে বলছে তুমি কিভাবে এত নিশ্চিন্ত হলে যেখানে দেবলীনা সব সময় কুসুমের ক্ষতি করতে চাইতো। কুসুম সেদিন আমাদের সাথে চলে আসলেই এমন আর কিছু হত না। ইন্দ্রানী তখন বলল কুসুমের ফেরত আসা নিয়ে সমস্ত ব্যবস্থা আমি করেছি। তুমি কি ভেবেছ খুঁজলেই কুলসুম এখানে চলে আসবে। আয়ুষ তার মাকে বলছে আমি শংকর কাকাকে গিয়ে বলে আসি তার মেয়ে কুসুমকে পাওয়া যাচ্ছে না। তখন ইন্দ্রানী বাধা দেয় বলে যে তুমি কিচ্ছু বলবে না আয়ুশের মা তাকে বলছে তুমি রাতটা ধৈর্য ধরো সকালেই দেখবে কুসুম চলে আসছে আমাদের বাড়িতে।

 

এদিকে দেবলীনা ভাবতেছে ইন্দ্রানী গাঙ্গুলি নিজেকে কি মনে করে, আমার সকল ইনভেস্টরদের কিনে নিয়েছে, অনেক রাগ মাথায় নিয়ে দেবলীনা শপথ করে যে ইন্দ্রানী গাঙ্গুলীকে  সে শেষ করবেই। তখনই দেবলীনা পরিকল্পনা করে একজন সাংবাদিক কে কল করে বলে কালকের পত্রিকায় একটা হেডলাইন হতে হবে যেখানে মে লিখা থাকবে ইন্দ্রানী গাঙ্গুলির উপর সাধারণ জনগণ আস্থা হারাচ্ছে। তখন সে সাংবাদিক বলে হয়ে যাবে আপনি রাতের মধ্যে আমার টাকাটা পৌঁছে দেবেন।আপনি যা যা বলবেন তাই তাই কাল মানুষ দেখবে। তখন দেবলীনা সাংবাদিককে বলে আমি লেখা পাঠাচ্ছি কি কি ছাপাতে হবে। দেবলীনা নিজে নিজেই বলতে থাকে আজ রাতটা শান্তিতে ঘুমাও সকালেই  তোমাদের দুঃখের উল্লাস করবো আমি। আমি যতদিন বেঁচে থাকবো ইন্দ্রানী গাঙ্গুলী তোমাদেরকে শান্তিতে থাকতে দিব না।

 

সকাল হতেই কুসুমের বাবা দৌড়ে আসে ইন্দ্রানী গাঙ্গুলীর কাছে। এসে বলে আমার মেয়েকে বাঁচান আমার মেয়েকে দেবলীনা কিডন্যাপ করেছে।  ইন্দ্রানী গাঙ্গুলি বলে তুমি শান্ত হও আমরা খবরটা শোনার পর খুব উদ্বিগ্ন হয়ে আছি। যেভাবে হোক কুসুমকে ফিরিয়ে আনব। সুস্থ অবস্থায় কুসুমকে ফিরিয়ে আনার দায়িত্ব আমার, আমি যেহেতু দায়িত্ব নিয়েছি দায়িত্বে অবহেলা করব না। তখন আয়ুশের কাকিমা বলে একটা যুবতী মেয়ে কিডন্যাপ হয়েছে সে কিভাবে অক্ষত অবস্থায় ফিরে আসবে তাও দেবলীনা কিডন্যাপ করিয়েছে? আয়ুশের কাকিমা বলতে থাকে আমার মনে হয় না এবার আর কুসুম বেঁচে ফিরে আসবে! তখন আয়ুস বলে কাকিমনি কুসুম ঠিক ফিরবে কুসুমকে যারা শত্রু মনে করে তাদের  মুখে চুনকালি পড়বে। কুসুমের বাবা তবুও দুশ্চিন্তা করছে এটা দেখে বাড়ির কর্তা সাহেব বলছেন  তোমার মেয়ে তো আমাদেরও মেয়ে। কুসুম যে পর্যন্ত বাড়ি ফিরে না আসছে আমরা ভগবানের কাছে প্রার্থনা করতে থাকবো। এদিকে দেবলীনা নিউজ পেপার দেখে ইন্দ্রানী গাঙ্গুলীর উদ্দেশ্যে বলছে তোমাকে শেষ করে আমি আমার মাকে জেল থেকে বের করে আনবো। তারপর মা মেয়ে মিলে তোমার সামনে গান গাইবো আমার হলো শুরু তোমার হলো শেষ। বাকি রইল কুসুম,আমি যে তোমার কি অবস্থা করব তুমি তা ভাবতেও পারবেনা। এদিকে আয়ুষ্মান গাঙ্গুলীও কুসুমের জন্য খুবই চিন্তা করছে আর বলছে তুমি কখন আসবে কুসুম তোমাকে ছাড়া একটুও ভালো লাগছে না।

দেবলীনা এবার চলে এলো গানগুলি পরিবারে। ঢাক ঢোল বাজিয়ে গাঙ্গুলী পরিবারে এসে বিশৃঙ্খলা সৃষ্টি করছেন। তখন ইন্দ্রানী গাঙ্গুলি বলে তুমি কিভাবে ভিতরে আসলে,  দারোয়ান তোমাকে ভিতরে ঢুকতে দিল কেন? তখন দেবলীনা ইন্দ্রানী গাঙ্গুলী কে বলছে  দারোয়ান তো দূর তুমিও আমাকে আটকাতে পারবেনা। আমাকে দেখে তোমরা খুশি হওনি তাই না? কিন্তু আজকে তো তোমাদের খুশির দিন তোমাদের নামে কোম্পানির নামে আজ খবরের কাগজে নিউজ বের হয়েছে। তাই ভাবলাম সকাল সকাল তোমাদের বাড়িতে চলে যায় আর আনন্দটা তোমাদের সাথে ভাগ করেনি। তাহলে আন্টি গানগুলি  অফ কোম্পানি এবার বন্ধ হয়ে গেল এটা তো কেবল শুরু! তোমাদের কোম্পান বন্ধ হয়ে যাবে তারপর তোমাদের বাড়ি বিক্রি করতে হবে আমি সেই বাড়িটা কিনে নেব তোমাদের বাড়ির কাজের মেয়ে কুসুম কে আমার বাড়িতে কাজের লোক হিসেবে রাখবো সে আমার পা ধুয়ে দিবে, সে আমার সকল কাজ করে দিবে। ইন্দ্রানী গাঙ্গুলী দেবলিনার কথা শুনে বলছে কত বড় বড় স্বপ্ন দেখছো! এর মধ্যেই কুসুমের বাবা দেবলীনা কে বলে দেবলীনা আমার মেয়েকে কেন আপনি বা কিডন্যাপ করেছেন?দেবলীনা এ কথা শোনার পর যেন আকাশ থেকে পড়ল বলে আমি কেন কুসুমকে কিডনাপ করবো কি ভূলভাল বকছো। তখন আয়ুষ বলে তুৃমি এতো নাটক করতে পারো দেবলীনা।

আয়ুষ বলছে তুমি কুসুমকে অপহরণ করেছ আর তুমিই কুসুমকে ফিরিয়ে আনবে। আমাদের সাথে প্রতিশোধ নিতে গিয়ে তুমি কুসুমের মতো নিষ্পাপ মেয়েকে কষ্ট দিচ্ছো। বাড়ির কাজের লোক বলছে ম্যাডাম কুসুমের কিছু হলে ভুলে যাবো আপনি কে। তখন ইন্দ্রানী গাঙ্গুলী বলছে কুসুমের কিছু হবে না ও কিছু করতে পারবে না। ফাঁকা কলসি বাজে বেশি। তখন দেবলীনা বলে তোমার অহংকার বেড়ে গেছে আমি তোমাদের ক্ষতি করবো। তোমাদের নামে বাজে খবর বেরিয়েছে পত্রিকা সেটাও আমি করেছি। তোমাদের পন্যে ভেজাল হয়েছে সেটাও আমি করিয়েছি। আজ পর্যন্ত তোমাদের বাড়িতে যত ঘটনা ঘটেছে সমস্যা হয়েছে ব্যবসায় লস হয়েছে সব আমি করেছি আর কারো সাহস নেই। পাশ থেকে ঈশান সাহেব বলছে ও তুমি তাহলে এত এত ভালো কাজ করেছ  তোমাকে তো এওয়ার্ড দেয়া দরকার তাইনা। দেবলীনা বুক ফুলিয়ে বলছে হ্যাঁ তোমাদের একটা ছোট ক্ষতিও আমার জীবনের অনেক বড় এচিভমেন্ট। এবার কর্তাও বলতেছে দেবলীনা তুমি আমাদের বাড়িতে এসেছিল সেদিনই অশুভ ছায়া পড়েছে তুমি অনেক দূরে চলে যাও যাতে আমাদের বাড়িতে আর অশুভ ছায়া না পরে। এরপর দেবলীনা খবর কাগজ ছুঁড়ে দিয়ে বলল তোমরা এই খবরের কাগজটা বাঁধিয়ে রাখো যাতে ভুলতে না পারো তোমাদের শেষ ক্ষতি আমি করেছি। তখন ইন্দ্রানী গাঙ্গুলী বলে দেবলীনা আমাদের বাড়িতে খবর কাগজ আছে আর সেটা তুমি পড়লে এত অবাক হবে যে জীবনে আর কখনো এত অবাক হওনি। এরপর দেবলীনা খবরের কাগজটা দেখল যে তার নামেও খবর বেরিয়েছে যে সে কুসুমকে কিডন্যাপ করেছে। আজকের সিরিয়ালের গল্প এই পর্যন্তই ছিল পরবর্তী  আপডেট পেতে আমাদের সাথেই থাকুন।

 

 

Leave a Comment